ঘি: গুনাগুণ এবং উপকারিতা

গরম ধোঁয়া ওঠা ভাত, সাথে ছড়িয়ে দেওয়া ঘি- কার না পছন্দ? আর উৎসব কিংবা ঘরোয়া আয়োজনে রান্নায় বাঙালিদের ঘি ছাড়া চলেই না। ঘি এর স্বাদ আর সুগন্ধের জন্য রান্নায় ব্যবহার হলেও ঘি এর রয়েছে স্বাস্থ্যগুণ। তাই নিরাপদ ও সেরা মানের ঘি বেছে নেওয়াটাও গুরুত্বপূর্ণ।

এখন চলুন জেনে নেই, ঘি এর গুনাগুণ ও উপকারিতা সম্পর্কে।

গুনাগুণ:

ঘি-তে রয়েছে ক্যালোরি, ফ্যাট, ভিটামিন এ, ই এবং ডি। এছাড়াও আছে ওমেগা-৩ ফ্যাটি এসিড, যা আমাদের ব্রেইন এবং হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে। অর্থাৎ ঘি আমাদের জন্য স্বাস্থ্যের জন্য উপকারী। এবার জানা যাক, আমাদের দেহে এর উপকারিতা সম্পর্কে।

১. দেহের জন্য উপকারী ফ্যাট

নিয়মিত খাদ্যতালিকায় থাকা বিভিন্ন ধরনের ফ্যাটের মধ্যে ঘি এ রয়েছে উৎকৃষ্ট মানের ফ্যাট। এই ফ্যাট হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে এবং ওজন কমাতেও সাহায্য করে। অনেকেই এই তথ্যটি শুনে অবাক হবেন। কিন্তু ঘি আমাদের কোষের টক্সিন দূর করে মেটাবোলিজমের বৃদ্ধি করে এবং যখন আমাদের শরীরে মেটাবোলিজম বৃদ্ধি পায় তখন ওজনও সহজেই হ্রাস পায়।

২. শারীরিক এবং মানসিক সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে

ঘি- এ আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের স্ট্রেস কমাতে এবং মানসিক সুস্বাস্থ্য বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা পালন করে।

ঘি- এ রয়েছে রোগ প্রতিরোধক উপাদান, যা বিভিন্ন রোগবালা থেকে সেরে উঠতে সাহায্য করে। এছাড়াও ঘি আমাদের দেহে ভালো কলেস্টোরেলের পরিমাণ বাড়াতে সাহায্য করে, যা আমাদের হার্টের জন্য উপকারী।

৩. হজমশক্তি বাড়াতে সাহায্য করে

ঘি আমাদের দেহে দ্রুত খাদ্য হজমে কার্যকরী ভূমিকা রাখে। খাবারের হজমের সমস্যা থেকে শুরু হয় কোষ্ঠকাঠিন্যতা। ঘি আমাদের দেহের হজম প্রক্রিয়াকে তরান্বিত করে কোষ্ঠকাঠিন্যতা দূর করতে বিশেষ ভাবে সহায়ক। এক্ষেত্রে রাতে ঘুমানোর আগে এক টেবিলচামচ ঘি খুবই উপকারী।  

৪. স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে

ঘি এ আছে ওমেগা ৬ এবং ওমেগা ৩, যা আমাদের শরীর ও মনকে প্রফুল্ল রাখতে সাহায্য করে। গবেষণায় দেখা গিয়েছে, এই দুটি উপাদান ডিমেনশিয়া রোগের প্রতিরোধ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৫. দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে

ঘি-এ আছে ভিতামিন-এ, যা আমাদের চোখের জ্যোতি বা দৃষ্টিশক্তি উন্নত করতে এবং চোখের বিভিন্ন সমস্যা নিরাময়ে সাহায্য করে। সুতরাং প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন নিরাপদ ও সেরা মানের ঘি। 


৬. কাশি নিরাময়ে সাহায্য করে

শীতের সাথে শুরু হয় কাশি আর ঠাণ্ডাজনিত বিভিন্ন সমস্যা। এই কাশি নিরাময়ের জন্য প্রয়োজন কার্যকরী কিছু। প্রাচিনকাল থেকেই কাশি নিরাময়ের রেমেডি হিসেবে ঘি এর ব্যবহার হয়ে আসছে। এর জন্য প্রয়োজন এক টেবিলচামচ গরম ঘি কিংবা ঘি এর সাথে আদা কুঁচি।

৭. ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে

ঘি এর বিভিন্ন স্বাস্থ্যগুণের পাশাপাশি ত্বকের জন্যও ঘি দারুণ কার্যকরী। চোখের নিচের ডার্ক সার্কেল দূর করতে এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখতে ঘি ব্যবহার হয়ে থাকে।

ঘি এর উপকারিতা এবং কার্যকারিতা সম্পর্কে আমরা সবাই জানলাম। সুতরাং প্রতিদিনের খাদ্যতালিকায় বেছে নিতে হবে নিরাপদ ও সেরা মানের ঘি।

বাকারা প্রিমিয়াম ঘি অ্যান্টিবায়োটিক এবং শতভাগ মিল্ক ফ্যাট থেকে প্রস্ততকৃত নিরাপদ ঘি। তাই পরিবারের সুস্বাস্থ্যে বেছে নিন নিরাপদ ও সেরা মানের বাকারা ঘি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *